কুমিল্লায় নদী থেকে দুই বোনের লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১২ , ০২:১৮ পিএম

কুমিল্লায় নদী থেকে দুই বোনের লাশ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই বোনের লাশ ভেসে উঠেছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে গোমতী নদীতে তাদের লাশ ভেসে উঠে।

মৃতরা হলেন, ফাতিমা (৬) ও মনিজা(৭)।

জানা যায়,শুক্রবার দুপুরে রসুলপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতিমা (৬) ও মহাসিন মিয়ার মেয়ে মনিজা(৭) তাদের দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। চাঁদপুর থেকে ফায়ারসার্ভিসের একদল ডুবুরি এসে তিতাস থানা নপুলিশের উপস্থিতে প্রায় ৩-৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার এসআই মোস্তফা জানান, শনিবার সকাল ১০টার দিকে নিখোঁজ ২ বোনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছে।