কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-০৯ , ০৩:২০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
টেকনাফ উপজেলার লাফারঘোনা নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফ ২ বিজিবির একটি বিশেষ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় টহলদল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, মিয়ানমার থেকে আসা নাফনদীর লাফারঘোনা পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে।
খবর পেয়ে টহল দলের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় নাফ নদীর তীরে একটি নৌকাকে ভিড়তে দেখে নৌকায় থাকা কয়েকজনকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় নৌকা ফেলে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে তাদের ব্যবহৃত নৌকাটি তল্লাশি করা হলে দু’টি ব্যাগে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।
এ সময় পাচারকারীদের ব্যবহৃত হস্তচালিত কাঠের নৌকাটিও জব্দ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.