বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৮ , ১১:২৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। সিনেমা প্রিয় দর্শকদের পরিচিত মুখ জয় প্রকাশ রেড্ডির (জেপি) মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি খল চরিত্রে যেমন অসাধারণ অভিনয় করতেন তেমনি কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।
চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে বিভিন্ন মুভিতে অভিনয় করেছেন জয়প্রকাশ রেড্ডি। তার অভিনয় জীবনের কেরিয়ার শুরু হয় ব্রহ্মপুত্রুদু ফিল্ম দিয়ে। এ ছাড়াও যে সব ছবিতে তিনি দর্শকদের নজর কাড়েন, সে গুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রেমিনচুকুদাম রা, গব্বর সিং, চেন্নাকেশবা রেড্ডি, সিথাইয়া ও টেম্পার।
‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে তার জন্ম। অভিনয় জগতে প্রবেশের আগে জেপি পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। জয় প্রকাশ রেড্ডি আল্লাগাড্ডার বাসিন্দা ছিলেন। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। তার প্রয়াণের খবর শুনে শোকের ছায়া নেমে আগে তেলুগু ছবির জগতে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.