দিনাজপুরে বজ্রাঘাতে নারীসহ ২জনের মৃত্যু

 রংপুর প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-০৭ , ০৯:৩৪ এএম

দিনাজপুরে বজ্রাঘাতে নারীসহ ২জনের মৃত্যু

দিনাজপুর জেলার নবাবগঞ্জে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রাঘাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেওগাঁ ও মালদহ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দেওগাঁ গ্রামের মৃত খলিল্লাহ শেখের ছেলে আব্দুল হালিম (৫০) এবং মালদহ পশ্চিমপাড়া এলাকার তৈয়ব আলীর স্ত্রী সাবানা (৫০)।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, বিকেলে মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে চুল ও শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সাবানা। বাড়ির সামনে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন আব্দুল হালিম। দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকেও মৃত্ ঘোষণা করেন।