নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৬ , ০৩:২৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাদশা ইসলাম (২২) নামক এক বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে তেলকুলি সীমান্তের মেইন পিলার ১৮০/৩ এস এর ১০০ গজ দূরে এই ঘটনা ঘটে।
নিহত বাদশা শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১১টার দিকে বাদশা তেলকুপি সীমান্ত এলাকার ১৮০/৩ এস পিলারের ১০০ দূরে দিয়ে ভারতে গোপালনগর ক্যাম্পের দিকে প্রবেশ করে। এ সময় গোপালনগর ২৪ বিএসএফের সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় বাদশা। পরে নিহতের লাশ ভারতের ভেতর নিয়ে যায় বিএসএফ। তবে বাদশা কেন ভারতে প্রবেশ করেছে এখন জানা যায়নি।
রহনপুর ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বিএসএফের পক্ষ থেকে ২ রাউন্ড গুলি করলে একজন ঘটনাস্থলে মারা যায় এবং তারা ওই লাশটি ভারতের ভেতর নিয়ে যায়। এ বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে খোঁজখবর নিতে ঘটনাস্থলে বিজিবির পক্ষে থেকে সদস্য পাঠানো হয়েছে। খোঁজখবর শেষে নিশ্চিত হয়ে বিএসএফের কাছে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হবে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.