নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৬ , ০৯:৫৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরিত তল্লা বড় মসজিদে এসিগুলো অক্ষতই রয়েছে। পুড়েছে শুধু এসির ফিল্টারগুলো। মসজিদে তেমন কোনও সরঞ্জাম বা আসবাবপত্র না থাকলেও চূর্ণ হয়েছে জানালার কাচ ও দেয়ালের টাইলস। এছাড়া কোরআন শরীফ ও হাদিসের বইগুলো রয়েছে অক্ষতই।
স্থানীয় পিয়াস মিয়া বলেন, মসজিদের ভিতরে থাকা ৬টি এসির ফিল্টার ও বিদ্যুতের সংযোগ তার, নামাজ পড়ার জায়নামাজ, তসবিহ, প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। কিন্তু কোরআন শরীফ ও হাদিসের বইগুলোর কিছুই হয়নি।
তল্লা এলাকার কাপড় ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, চেয়ারগুলো পুড়ে গেছে। দেখলাম পোড়া সেই চেয়ারগুলোতে মুসল্লিদের পুড়ে যাওয়া চামড়া লেগে আছে। রক্ত জমাট হয়ে মসজিদের ভিতরে ও বাহিরে ছড়িয়ে ছিটিয়ে আছে।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে (বড় মসজিদ) বিস্ফোরণে এক শিশুসহ ৪০ জন দগ্ধ হয়। এ ঘটনায় জুয়েল নামে এক শিশু শেখ হাসিনা বার্ন হাসপাতালে মৃত্যু হয় এবং ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় মসজিদে থাকা ৬টি এসি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.