নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৭ , ০৮:০৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চৌগাছা-মহেশপুর সড়কের বাতানগাছি বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার হিজলী গ্রামের রফি উদ্দিনের ছেলে রকি (২২) ও আলী হোসেনের ছেলে ইসমাইল (২০)।
চৌগাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা-মহেশপুর সড়কের বাতানগাছি বেলেমাঠ এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.