সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৬ , ০৭:৪২ পিএম

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ীর জয়নগর গ্রামের একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।

মৃত্যুববরণকারী মেয়ে আব্দুল হক এর মেয়ে হালিমা খাতুন (৪)। অপর জন সাইফুল ইসলাম এর শিশু পুত্র তরিকুল ইসলাম (৪ বছর ৬ মাস)।

সংশ্লিষ্ট ৫ নং ওয়াডের ইউপি সদস্য জহুরুল হক মোল্যা জানান, দুপুর ১টার দিকে উভয় শিশুর পরিবার থেকে খোঁজাখুঁজি শুরু হলে বাড়ির পাশের পুকুরে মেয়ে শিশুর লাশ ভেসে উঠতে দেখতে পায় তার পরিবারের সদস্যরা। এমতাবস্থায় পুকুরে খোঁজাখুজি করলে অপর ছেলে শিশুর লাশ পায় তার স্বজনরা। তবে স্থানীয়দের দাবি দুপুরে খেলা করার সময় উভয় শিশু পুকুরে গেলে সেখানে পানিতে তাদের মৃত্যু হয়। একই জায়গায় উভয় শিশুর মৃত্যুতে তাদের পরিবার সহ এই এলাকায় শোকের মাতম চলছে।