জামালপুরে নিজ ঘরে মা-ছেলের রক্তাক্ত মরদেহ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৬ , ১১:১১ এএম

জামালপুরে নিজ ঘরে মা-ছেলের রক্তাক্ত মরদেহ ছবি: সিটিজেন নিউজ

জামালপুরের মাদারগঞ্জে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. রফিকুর ইসলাম জানান, ভোরে গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের হারুনুর রশিদ পালাশের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩৮) ও ছেলে তৌফিকুল ইসলাম তৌকিরের (৩) মরদেহ নিজ বসতঘরে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো আস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

নিহত শিখার স্বামী হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।