নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২২ , ০১:২১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার তসরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম (১৯) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইদুল।
নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবু বকর ছিদ্দিক জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তসরা এলাকায় দাঁড়িয়ে থাকা কাঁচবোঝাই ট্রাকে কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী গরুবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে গরুবোঝাই ট্রাকের একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনজুরুল হক জানান, ট্রাকে ২৫টি গরু ছিল। এর মধ্যে চারটি গরু মারা গেছে, তিনটি স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জবাই করেছেন। ট্রাকটি আটক হলেও চালক পালিয়ে গেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.