নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৭ , ১০:২৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন আলী নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এই ঘটনা ঘটে।
নিহত সুমন আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সুমন আলীসহ ১০-১২ জনের একটি দল রোববার সন্ধ্যার দিকে ভারতে গরু আনতে যাচ্ছিল। এসময় ভারতের মালদহ জেলার দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে সুমন আন্তর্জাতিক পিলার ১৭৯ এস সংলগ্ন হারুনের বাগানের সামনে মারা যান। পরে তার সহযোগীরা সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করেন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া জানান, তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছেন। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে এক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.