নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৩ , ০৭:৫৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বরিশালের উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায় পুকুরে ডুবে আয়নামুল (২) ও ইশরাক হাওলাদার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩) দুপুরে উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামে ও আগৈলঝাড়ার রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উজিরপুর হাসপাতালের চিকিৎসক জান্নাত আরা ওই দুই পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানান, উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামের শিশু আয়নামুল সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর কিছুক্ষন পর আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের শিশু ইশরাককে তার পরিবার হাসপাতালে নিয়ে আসে। সেও পরিবারের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকেও মৃত ঘোষণা করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.