নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৩ , ০৫:৪০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা এলাকার নামাপাড়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- নামাপাড়ার ইসাহাক আলীর সন্তান সোয়াত (৪) ও ইয়াসমিন (৮)।
নিহতেদের বাবা ইসাহাক আলী জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী দোকানে যায় সোয়াত ও ইয়াসমিন। পরে বাড়ি ফিরতে দেরি হলে তাদের খোঁজে গেলে দোকানের পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত দুই শিশুর বাবা ইসাহাককে ১০ হাজার ও পৌরসভার পক্ষ থেকে আট হাজার টাকা বিতরণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.