নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১২ , ১০:৩৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নীলফামারীর ডোমারায় মা ও শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের চিলাহাটি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলো- আলেফ নুরা (৩০) ও তার সাত মাস বয়সী একটি শিশু কন্যা ইসরাত জাহান। আলেফ নুরা ওই এলাকার ঈসমাইল হোসেনের স্ত্রী ও একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিনের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশু ইসরাত জাহান পায়খানা করলে, মা আলেফ নুরা পরিস্কার করার জন্য ঘর হতে বের হয়। বেশ কিছু সময় আলেফ নুরা ফিরে না আসায়, তাকে বাড়ির লোকজন খুঁজতে থাকে। সকাল ৯টার দিকে এক নারী পুকুড়ে এক নারী ও এক শিশুর ভাসমান দেহ দেখতে পেয়ে চিৎকার করে। এতে এলাকার লোকজন ছুটে এসে পুকুড় হতে তাদের উপড়ে তুলে দেখে দুই জনেরই মৃত্যু হয়েছে। আলেফ নুরার স্বামী তাদের পরিচয় সনাক্ত করে।
ডোমার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.