যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১১ , ০৮:০৪ পিএম

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

যশোরের ঝিকরগাছা উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালি গ্রামের গির্জার সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক যশোর শহরের সার্কিট হাউজপাড়ার মাহবুবুর হকের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও আরোহী যশোর শহরের মিশনপাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বেনাপোল থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন মুশফিক মাহবুব প্রিয় ও কাব্য দাস। বিকেল ৪টার দিকে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া কাভার্টভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।