বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১০ , ০৯:৪৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
একমাসের মধ্যে দেশের দুই শীর্ষ সঙ্গীত শিল্পীকে হারিয়েছে বাংলাদেশ। গত জুলাই মাসের ৬ তারিখ দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে হারানোর এক মাস ৪দিনের মাথায় চলে গেলেন আরও এক দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাযায়,অনেক দিন ধরেই নানা অসুখে ভুগছিলেন আলাউদ্দিন আলী। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেওয়া হলে সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
দেশ-বিদেশে চিকিৎসা নিয়ে খানিকটা সুস্থ ছিলেন আলাউদ্দিন আলী। ফিরেছিলেন গানেও। তবে শনিবার (৮ আগস্ট) ভোর পৌনে ৫টায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শ্বাসকষ্টের সমস্যা দেখে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন।রোববার (৯ আগস্ট) দুপুর ২টায় খোঁজ নিতে গিয়ে জানা যায়, ঝুঁকি কাটেনি কিংবদন্তি এই সুরকারের। বরং প্রস্রাব আটকে যাওয়াসহ বেশকিছু নতুন জটিলতা দেখা দিয়েছে।
সব রোগ আর জটিলতাকে কাটিয়ে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গীতিকার ও সুরকার।
এর আগে গত সোমবার (০৬ জুলাই)ক্যান্সারের কাছে পরাজিত না ফেরার দেশে চলে গেলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।সোমবার সন্ধ্যায় তার শারিরীক অবস্থার অবনতির কথা জানিয়েছিলেন তার স্ত্রী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। অবশেষে ক্যান্সারের কাছে পরাজিত হয়েছেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.