নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৫ , ১০:০৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে উপজেলার গুরুই ইউনিয়নের বড় মাইপাড়া হাওরে এ ঘটনা ঘটে।এসময় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বোরহা, ঝুটন ও শফিকুল নামে অন্য তিন তরুণ।
নিহতরা হলেন- অন্তর (১৭) ও মনির (১৮)।অন্তর গুরুই পূর্বপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে এবং মনির একই গ্রামের আশিদ মিয়ার ছেলে।
বুধবার (৫ আগস্ট) সকালে নিকলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনন্দ ভ্রমণের উদ্দেশে গুরুই পূর্বপাড়া গ্রামের একদল তরুণ ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হাওরের উত্তাল পানিতে বের হয়। তাদের বহনকারী নৌকাটি বড় মাইপাড়া হাওর অতিক্রমকালে নুয়ে পড়া একটি বৈদ্যুতিক তার সামনে পড়ে।এসময় তার সরাতে এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় এ পাঁচ তরুণ। এদের মধ্যে অন্তর ও মনিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আহতদের সংকটাপন্ন অবস্থায় প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.