নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৪ , ০১:১০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসের পেছনে ধাক্কা লেগে দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত দুইজনই পুরুষ বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়ায়ে থাকা ‘ঢাকা এক্সপ্রেস’ বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান ওসি। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.