নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৩ , ১০:৩২ এএম
ছবি: সিটিজেন নিউজ
পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় বাউফল উপজেলার কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় এ ঘটনায় চার জনকে আটক করেছে বাউফল থানা পুলিশ।
নিহতরা হলেন কেশরপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুমান তালুকদার (৩০) ও যুবলীগের কর্মী ইসরাত তালুকদার (২৫)। সম্পর্কে এরা দুইজন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ উদ্দিন পিকুর সাথে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। দুই গ্রুপই স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপির সমর্থক।এরই ধারাবাহিকতায় গত শুক্রবার কেশবপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দুইপক্ষের কমবেশি ১০ জন আহত হয়। এই সংঘর্ষের জের ধরে রোববার সন্ধ্যায় পাল্টা সংঘর্ষ হলে যুবলীগ নেতা রুমান ও ইসরাত মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবারের ঘটনার রেশ ধরেই এ সংঘর্ষের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
দুইজন নিহতের ঘটনা নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল মোঃ ফারুক হোসেন জানান, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, এ ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.