বন্যার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৬ , ০৩:২৫ পিএম

বন্যার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার নওদাপাড়া গ্রামের ইয়ানত আলীর ছেলে ইরান ( ৮) এবং ইরা (১৬)।

আত্রাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, দুপুরে আত্রাই নদীর পানি দেখতে আসে দুই ভাই-বোন। এ সময় ইরান পানিতে পড়ে গেলে বড় বোন ইরা তাকে বাঁচাতে পানিতে ঝাপ দেয়। এরপর পানির স্রোতে ভাই-বোন দুজনেই তলিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তারা মৃত বলে শনাক্ত করেন।