নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৬ , ১২:১৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ (প্রতীকী )
গাইবান্ধার পলাশবাড়ীতে রিকশা ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে ২জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।
নিহতরা রিকশা ভ্যানের চালক ও ভ্যানের যাত্রী বলে জানায় পুলিশ।তবে রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের নাম ঠিকানা যানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফিরোজ কবির সিটিজেন নিউজকে জানান, রংপুর থেকে একটি মাইক্রোবাস বগুড়ার দিকে যাওয়ার পথে মহেশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ এক ব্যক্তি নিহত হয়।এ ঘটনায় ওই ভ্যানের যাত্রী এক নারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। তবে এখনও কাউকে আটক করা হয়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.