বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২১ , ১১:৩০ এএম
প্রখ্যাত সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী
সিজেএফবি কর্তৃক আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। সংগঠনটি বিনোদন তারকাদের ২০১৯ সালের পারফরমেন্সের ভিত্তিতে এ বছর অনলাইনে পুরস্কার প্রদান করছে। এ আয়োজনেই আজীবন সম্মাননা পাচ্ছেন এ সঙ্গীতশিল্পী।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ২৫ জুলাই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। এরপর নির্ধারিত সময়ে বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করা হবে।
এর আগে সিজেএফবি আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন- রুনা লায়লা, গাজী মাজহারুল আনোয়ার, মুস্তাফা মনোয়ার, শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, আসাদুজ্জামান নূর, জিনাত আমান, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আলী যাকের, শবনম, কবরী সারোয়ার, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা এবং সর্বশেষ সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.