নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২০ , ১২:০৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
খুলনা মহানগরীর রেলওয়ে হাসপাতাল রোডের মানিক মিয়া শপিং কমপ্লেক্সের (নিক্সন মার্কেট) এলাহি ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে কমপক্ষে ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাহি ফ্যাশনের কর্মচারী সাব্বির শিকদার বলেন, ‘এলাহি ফ্যাশনে বাচ্চাদের পোশাক পাইকারি বিক্রি করা হতো। এবার ঈদের পোশাক আনা হয়েছিল। দোকানের প্রায় ৬৮ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।’
বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, ‘গভীর রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।’
এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন এলাহি ফ্যাশনের মালিক কামরুল হোসেন হৃদয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.