নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৮ , ১২:৩৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইজিবাইকের এক নারী যাত্রীসহ দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ৯ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে উপজেলার চড়ারহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার আন্দোলগ্রাম নয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম(৪০), এই উপজেলার রঞ্জয়পুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আ. রশিদ(৬০)।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক দুর্ঘনায় পতিত ইজিবাইকটি বিরামপুর থেকে ভাদুরিয়া অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইকের যাত্রী আঞ্জুয়ারা বেগম ও আ. রশিদ ঘটনাস্থলে মারা যান। ঘটনার সময় ট্রাক চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ৩ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় আনেন।
নবাবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.