খুলনায় দুই পক্ষের গোলাগুলিতে ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৭ , ০৯:২০ এএম

খুলনায় দুই পক্ষের গোলাগুলিতে ২জন নিহত ছবি: সিটিজেন নিউজ

খুলনায় দুই পক্ষের গোলাগুলিতে নজরুল ইসলাম (৬০) ও গোলাম রসুল (৩০) নামে ২ জন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে  মহানগরীর মশিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে অন্তত ৬ জন।

গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সাইফুল, আফসার শেখ, শামীম, রবি, খলিল ও মশিয়ার।

খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকাত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলেও গুরুতর আহত অবস্থায় নজরুল ও রসুলকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​তিনি আরও জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের সংঘর্ষে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।