নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৩ , ০৭:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর উত্তর গুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন-রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার মনসুর আলীর ছেলে মোহন (২৬) এবং একই এলাকার আরজেদের ছেলে আহমেদ (২৬)।
বিষয়টি নিশ্চিত করে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, উত্তর গুড়িপাড়া এলাকায় একটি বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। যে কোনোভাবে ওই বাড়িটির গ্রিল আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। কাজের একপর্যায়ে ওই গ্রিল স্পর্শ করলে দুই নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পষ্ট হন।
এরপর আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.