নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৯ , ১০:০০ এএম
ছবি: সিটিজেন নিউজ
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২ জুলাই থেকে হাফিজিয়া মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সংশ্লিষ্টদের। বুধবার (৮ জুলাই) সিনিয়র সহকারী সচিব মুহা. আবুল কালাম আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবিচ্ছিন্ন অধ্যবসায়ের কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করতে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থাও বিবেচনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ঈদুল ফিতরের পর থেকেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কওমি মাদ্রাসা খুলে দেয়ার আহ্বান জানিয়েছিলেন আলেমরা। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এতদিন সে অনুমতি পাওয়া যায়নি। ছাত্র-ছাত্রী ভর্তির সুবিধার্থে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কওমি মাদ্রাসার অফিস খোলার অনুমতি দেয়া হয়েছিল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.