বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৬-৩০ , ০৩:৫৫ পিএম
ছবি: ইন্টারনেট
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের বাড়িতে করোনার থাবা। তার গাড়িচালক, দেহরক্ষী ও রাঁধুনীসহ সাত জন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ‘কেয়ামত সে কেয়ামত তাগ’ খ্যাত এ নায়ক।
আজ মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খান লেখেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমার কয়েকজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাদের সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) কর্মকর্তারা তাদের চিকিৎসা প্রদানে ব্যবস্থা গ্রহণ করেছেন।’
‘ধুম’ খ্যাত এ নায়ক আরও লেখেন, ‘আমরা বাকিরা ভালো আছি। আমাদের নমুনা পরীক্ষার পর নেগিটিভ এসেছে। এখন শুধুমাত্র আমার মায়ের টেস্ট করানো বাকি রয়েছে। সবাই দোয়া করবেন যেন নেগেটিভ আসে। দ্রুত, পেশাদায়িত্ব ও যত্নের সঙ্গে সাহায্যের জন্য আমি আবারো বিএমসিকে ধন্যবাদ দিতে চাই। খুব যত্ন সহকারে তারা পরীক্ষা করেছেন। সৃষ্টিকর্তা সহায় হোন এবং নিরাপদ থাকুন।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.