নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৮ , ০৫:২০ পিএম
ছবি: ইন্টারনেট
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রায় তিনদিনব্যাপি র্যাবের কম্বিং অপারেশনে ৫ জন জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব। একই সময়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় আরও ৩ জলদস্যু নিহত হয়েছেন।
র্যাবের ওই অভিযানে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ জুন) খুলনা র্যাব-৬ কার্যালয় থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, সুন্দরবনে বুলবুল বাহিনী নামে নতুন একটি জলদস্যু বাহিনী গড়ে উঠেছে। তাদের তৎপরতা শুরুর আগেই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সম্পর্কে জানতে পারি। তাই তাদের ধরতে গত তিনদিন ধরে র্যাবের ৭টি টিমের সমন্বয়ে অপারেশন পরিচালনা করি।
এ সময় র্যাব সদস্যরা পাঁচজন জলদস্যুকে আটক করতে সক্ষম হই। আর এ সময়ে আরও ৩ জলদস্যু বন্দুকযুদ্ধে নিহত হয়। অবশ্য বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের ২ সদস্য গুলিবিদ্ধ হয়।
এদিকে, র্যাব এ ঘটনায় দু’জন ভিকটিমসহ ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.