বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৭ , ০৯:২২ এএম
লেবানিজ-মার্কিন বংশোদ্ভূত সাবেক প্রাপ্তবয়স্ক ছবির তারকা মিয়া খলিফা
লেবানিজ-মার্কিন বংশোদ্ভূত সাবেক প্রাপ্তবয়স্ক ছবির তারকা মিয়া খলিফা। ওই দুনিয়াকে বিদায় জানালেও অনেকেই এই অঙ্গন সম্পর্কে তার মতামত কিংবা দৃষ্টিভঙ্গি জানতে চান। সম্প্রতি মিয়া খলিফা প্রাপ্তবয়স্ক ছবির অঙ্গনে প্রবেশে আগ্রহী তরুণীদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মিয়া খলিফা ২০১৪ সালে মাত্র তিন মাস প্রাপ্তবয়স্কদের উপযোগী ১১টি ভিডিওতে অভিনয় করেছিলেন। তিনি ওই ইন্ডাস্ট্রি ছেড়েছেন, তা ছয় বছর হয়ে গেছে। নগদ অর্থ উপার্জনের দ্রুত হাতিয়ার হিসেবে পর্ন ছবিতে অভিনয় না করতে পরামর্শ মিয়ার। কারণ, তার মতে, পর্নের অভিজ্ঞতা তাদের সারা জীবন মানসিক যন্ত্রণা দেবে। ভারতের সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ছয় বছরের বেশি সময় আগে পর্ন ইন্ডাস্ট্রি থেকে অবসর নেওয়া সত্ত্বেও মিয়া খলিফা অ্যাডাল্ট ওয়েবসাইটগুলোতে আজও ব্যাপক জনপ্রিয়। ২৭ বছর বয়সী এই তারকা পর্ন ছবিতে অভিনয়ের ফলে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান। সম্প্রতি শেয়ার করা ছোট্ট টিকটক ভিডিওতে মিয়াকে তার অ্যাপার্টমেন্টে একটি গাউন পরিহিত দেখা যায়। এ সময় ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল।
ওই ভিডিওতে মিয়া খলিফা জানান, মাত্র তিন মাস ওই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। অথচ লাখ-লাখ মানুষ তাকে মনে রেখেছে। তখন তার বয়স ছিল ২১ বছর। আর সেসব তার কাছে অস্বস্তিরও। মিয়া আরও জানান, বেশি টাকা আয়ের জন্য একজন টিকটক ব্যবহারকারী যখন তাকে নিয়ে কৌতুক করছিলেন, তখন সেটি মোটেই মজার ছিল না।
জনপ্রিয় হওয়া সত্ত্বেও তিনি তার ওই সময়ের ভিডিওগুলো থেকে মাত্র ৯৬০০ মার্কিন ডলার উপার্জন করেছিলেন এবং পর্ন ছাড়ার পর তিনি ওই ভিডিওগুলো থেকে কোনও অর্থও পাননি।
গণমাধ্যমকে মিয়া আরও বলেছেন, তিনি ভিডিওগুলো সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এখন প্রায়ই মিয়াকে বিভিন্ন সচেতনতামূলক পোস্ট দিতে দেখা যায়।
বিভিন্ন ওয়েবসাইটের মতে, মিয়া খলিফার সম্পদের মোট মূল্য প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার। তিনি বর্তমানে ক্রীড়া অনুরাগী ও অন্তর্জাল তারকা হিসেবে পরিচিত। এই বছরের শুরুর দিকে মিয়া খলিফা তার প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বাগদান করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.