বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৬ , ০৯:৫৬ এএম
ছবি: সংগৃহীত
পহেলা জুলাই থেকে খুলছে হোটেল-মোটেল। টানা ১শ’ দিন পর প্রাণচাঞ্চল্য ফিরে আসবে সূর্যোদয়-সূর্যাস্তের বিরল দৃশ্য অবলোকনের সমুদ্রসৈকতে। তবে, স্বাস্থ্যবিধি মেনে কেবল কুয়াকাটা পহেলা জুলাই থেকে হোটেল-মোটেল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।
এরআগে কুয়াকাটায় গত ২৩ মার্চ থেকে হোটেল-মোটেলসহ সব দোকানপাট লকডাউনে রয়েছে।
এরই মধ্যে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে তিনদিনের প্রশিক্ষণ দিয়েছে।
এসবের মধ্যে রয়েছে-পর্যটক ব্যবস্থাপনা যেন করোনা প্রতিরোধক হয় কর্মীদের তা রপ্ত করানো, হোটেলের বাইরে ও ভিতরে জীবাণুমুক্ত করা, গাড়ি পার্কিং অঞ্চলসহ যানবাহন জীবাণুমুক্ত করা, সিকিউরিটিদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা, দর্শনার্থীদের অনুপ্রবেশ পয়েন্টে এবং সহায়ক কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, দর্শনার্থীদের জন্য জীবাণুমুক্ত চেম্বার ও হাত-মুখ ধোয়ার জন্য সাবান ব্যবহারের সুযোগ থাকা, ফ্রন্ট ডেক্সসহ লাগেজ জীবাণুমুক্ত করা। কর্মচারিদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস নিশ্চিত করা। চেকিংয়ের আগে নিবন্ধিত দর্শনার্থীর তাপমাত্রা লিপিবদ্ধ করা, হোটেল ব্যবস্থাপককে অবশ্যই ডেস্ক, লবি, আসবাবপত্র, সাধারণ স্থান, করিডোর, সিঁড়ি, রেলিং, দরজাসহ সব টয়লেটে স্যানেটাইজার নিশ্চিত করা। এছাড়া বয়, আয়া, কর্মচারিদের আলাদা টয়লেটের ব্যবস্থা করা।
এভাবে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই হোটেল-মোটেল প্রস্তুতের কাজ চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.