নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৪ , ০২:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্ট দিয়ে এবার আওয়ামী লীগ নেতা গ্রেফতার হলেন। তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় সাতক্ষীরায় কলরোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মন্ময় মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মন্ময় মনির সাতক্ষীরায় কলরোয়া উপজেলা সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক পদেও আছেন বলে জানা যায়।
বুধবার (২৪ জুন) সকালে কলারোয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে কলারোয়ার মুরারীকাটির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
তার প্রকৃত নাম মনিরুজ্জামান (মন্ময় মনির)। তিনি কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের ছেলে। সে সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক।
প্রসঙ্গত গত ১৩ জুন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন কলরোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মন্ময় মনির। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর বাদী হয়ে কলারোয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১০ তাং-১৪.০৬.২০২০। মামলা দায়ের হওয়ার পর থেকে মন্ময় মনির পলাতক ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.