নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২২ , ১০:৫২ এএম
ছবি: প্রতীকী
জাতীয় চাঁদ দেখা কমিটি পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ সোমবার (২২ জুন) সন্ধ্যায় বৈঠকে বসবে। বৈঠকে ১৪৪১ হিজরি সনের পবিত্র জিলকদের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এ সভা শুরু হবে। রোববার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.