নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২০ , ০৯:১০ পিএম
ছবি: প্রতীকী
নাটোরের বড়াইগ্রামের জামাইদিঘা গ্রামে দোকানের ভেতর ডেকে নিয়ে ১০ বছর বয়য়সী নাতনিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত চাচাতো নানা আকতারুজ্জামানকে (৬০)গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কয়েন গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আকতারুজ্জামান জামাইদিঘা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
বড়াইগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, বুধবার শিশু মেয়েটি পটেটো চিপস কিনতে গেলে আকতারুজ্জামান তাকে দোকানের ভেতর ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আকতারুজ্জামান পালিয়ে যায়। পরে, শিশুটির পিতার দায়ের করা মামলায় তাকে আটক করে শনিবার (২০ জুন) কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.