নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৮ , ০৫:০৫ পিএম
ছবি: প্রতীকী
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন করোনা রোগী। ফলে, এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১ লক্ষ ২ হাজার ২৯২ জন ব্যক্তি। আর, গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হলো ১,৩৪৩ জনের।
দেশে করোনা শনাক্ত হওয়ার ১০৩তম দিনে আজ বৃহস্পতিবার (১৮ই জুন), রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। আর, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,২৫৯টি। এরমধ্যে ৩,৮০৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.২৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৫০৩টি।
নাসিমা সুলতানা আরও জানান, ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ এবং ৭ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ। আর, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৯৭৫ জন। এ নিয়ে করোনামুক্ত হয়েছেন মোট ৪০ হাজার ১৬৪ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.