নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৩ , ০২:০৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রাজশাহীর গোদাগাড়ীতে বিজিবি সদস্যদের বহনকারী ট্রাক উল্টে দুই বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সাইনপুর এলাকায় পণ্যবাহী একটি ট্রাক পিছন থেকে বিজিবি সদস্যদের বহনকারী ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিজিবি ৫৩ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক জোবায়ের হোসেন ও ল্যান্স নায়েক আবু সাঈদ।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বিজিবি জানায়, বিসিএম গ্রেড-২ কোর্সের ২২ শিক্ষার্থীদের দিনাজপুর সেক্টরে পৌঁছে দেয়ার জন্য বিজিবির ট্রাক রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে গোদাগাড়ীর সাইনপুর ব্রিজের নিকট পৌঁছালে নরসিংদী থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে বিজিবির ট্রাক উল্টে ঘটনাস্থলে জোবায়ের মারা যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পাঁচ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আবু সাঈদ মারা যান। আহত চার সদস্য চিকিৎসাধীন রয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.