নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১১ , ১১:৩৪ এএম
ছবি: ইন্টারনেট
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে নসিমনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার মিঠাপুর গ্রামের নসিমন চালক সোহেল মুন্সি (৩৮) ও উত্তর দুধখালী গ্রামের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫)।
রাজৈর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জাহান জানান, সকাল ৮টার দিকে মাদারীপুর থেকে আসা একটি নসিমন রাজৈর উপজেলার টেকেরহাটের তুলাতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দ্বীন মোহাম্মাদ জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও নসিমনটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। মরদেহ উদ্ধারের সময় পেঁয়াজ ব্যবসায়ী সেলিম খলিফার কাছে ১৮ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.