নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৯ , ০১:৫৬ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা আন্তর্জাতিক রুটের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহিবুল হকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
মুহিবুল হক বলেন, ‘জুনের তৃতীয় সপ্তাহে যেকোনো দিন আমরা আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করব। প্রথমে আমরা লন্ডন রুটে ফ্লাইট চালু করব।’
ফ্লাইট চালুর নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, তা পরে জানিয়ে দেওয়া হবে।
লন্ডন রুট ছাড়াও আর কোথায় কোথায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু হবে জানতে চাইলে মুহিবুল হক বলেন, ‘আমরা যেখানেই সুযোগ পাব সেখানেই ফ্লাইট চালু করব।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.