বগুড়ায় ট্রাক চাপায় দুই পথচারী নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০৬ , ১২:৪০ পিএম

বগুড়ায় ট্রাক চাপায় দুই পথচারী নিহত

বগুড়ায় ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) সকালে সাবগ্রামেরদ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সবাবগ্রাম এলাকার দুলাল (৪০) এবং দেলোয়ার হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, ট্রাকটি বনানী লিচুতলা থেকে মাটিডালি যাচ্ছিল। ঘটনাস্থলে আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জেলার হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।