নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৬ , ১০:৩৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সরওয়ারের ২ সহযোগীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত পৌনে ১১টার দিকে বায়েজিদ থানাধীন হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড শর্টগানের গুলি ও ৪শ’ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইকবাল (২৮) ও মো. মিজান (২৯)।
এরআগে সিটিজেন নিউজ চট্টগ্রামের শিবির ক্যাডারদের নিয়ে কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। যেখানে প্রতিবারই গ্রেফতারকৃত সন্ত্রাসী মো. ইকবাল ও মিজানসহ ৩০ জনের নাম উঠে আসে। ওই প্রতিবেদনে বলা হয়েছে- চট্টগ্রামে দুর্ধর্ষ ৬ জন শিবির ক্যাডারের নিয়ন্ত্রণে ওই ৩০ জন ৬ গ্রুপে ভাগ হয়ে অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করছে।
আরও পড়ুন- চট্টগ্রামে আবারও সক্রিয় সাজ্জাদ বাহিনীর ক্যাডাররা
বায়েজিদ বোস্তামী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রিদওয়ান সিটিজেন নিউজকে জানান, গ্রেফতার হওয়া মো. ইকবাল ও মো. মিজানের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসহ ১০ টি মামলা রয়েছে। এছাড়া অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা দায়ের হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিম সিটিজেন নিউজকে জানান, ‘শিবির ক্যাডার সরওয়ারের দুই সহযোগী অস্ত্রসহ হাজীপাড়া এলাকার দিকে যাচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে চেকপোষ্ট বসিয়ে মো. ইকবাল ও মো. মিজানকে আটক করি। পরে তাদের তল্লাশী করে একটি একনলা বন্দুক, তিনটি শর্টগানের গুলি ও ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে জানান, অস্ত্র, গুলি ও ইয়াবাসহ শিবির ক্যাডার সরওয়ারের ২ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বায়েজিদ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার সিটিজেন নিউজকে বলেন, ইকবাল ও মিজানসহ আরও কিছু সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক সিটিজেন নিউজকে বলেন, চট্টগ্রাম নগরীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের তালিকা এবং তথ্য পুলিশের হাতে রয়েছে।
তিনি বলেন, শিবির ক্যাডার সরওয়ার, ফিরোজ, ঢাকাইয়া আকবরের মতো সন্ত্রাসীদের গ্রেফতার করে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। এর আগেও গত বছরের নভেম্বরে অস্ত্রসহ শিবিরের ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
বিজয় বসাক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউই রেহাই পাবে না। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.