আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৫ , ১২:২৩ পিএম
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাস লকডাউনের সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে ভারতে অবস্থান করায় বাংলাদেশিসহ তাবলীগের আড়াই হাজার সদস্যকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই তালিকায় বাংলাদেশের ১১০ জন আছেন বলে জানা গেছে। আগামী ১০ বছর তারা ভারতে প্রবেশ করতে পারবেন না।
বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যের মসজিদ ও মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিষয়ে খোঁজ পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি নির্দেশ উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন মারকাজে মাওলানা সাদের নেতৃত্বে তাবলীগ জামাতের সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে শতাধিক তাবলীগ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন।
লকডাউন ভাঙার অভিযোগে মাওলানা সাদ ও তার ছেলেসহ অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নজরে রয়েছে।
কালো তালিকায় বাংলাদেশসহ প্রায় ৪০টি দেশের নাগরিকরা রয়েছেন। সূত্র: দ্য হিন্দু
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.