এবার সিনেমা নির্মাণ করবেন হৃদি হক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৩ , ১০:২৮ এএম

এবার সিনেমা নির্মাণ করবেন হৃদি হক ছবি: ইন্টারনেট

প্রথমবারের মত সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অভিনেত্রী ও নাট্যনির্মাতা হৃদি হক। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার নাম ‘১৯৭১ সেই সব দিন’।

মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত এই সিনেমাটিতে প্রথমবারের মত জুটি বাঁধছেন চিত্রনায়িকা পরীমণি ও এইচবিও চ্যানেলে ‘এইচবিও এশিয়া’ অরিজিনাল ওয়েবসিরিজে অভিনয় করা সুদীপ বিশ্বাস দীপ।

মঙ্গলবার থেকে ঠাঁকুরগায়ে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে বলে জানান পরিচালক হৃদি হক। আগামীকাল শুটিংয়ে পরীমণি, সুদীপ বিশ্বাস দীপ ছাড়াও আরও অনেকেই অংশ নিচ্ছেন বলেও জানান তিনি।

হৃদি হক বলেন, এটি আমার প্রথম সিনেমা। তাই বিশেষ যত্ন নিয়ে সিনেমার কাজটি করার চেষ্টা করছি।

আগামীকাল থেকে শুটিং শুরু হতে যাচ্ছে। এখানে আমরা ছোট একটা লটের কাজ কররো। তারপর পুরোদমে আবারও কাজ শুরু হবে। আশা করি মুক্তিযুদ্ধ নিয়ে দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারবো। এজন্য আমি সবার সহযোগিতা চাই।