আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৪ , ০৯:৪২ এএম
ছবি: সিটিজেন নিউজ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাস মহামারীতে নানা বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে এসব দেশের মানুষ উদযাপন করছেন ঈদ।
সৌদি আরবে করোনাভাইরাসের বিস্তার রোধে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত ২৪ ঘণ্টার লকডাউনের মধ্যে এবছর ভিন্নরকম ঈদ পালন করছে দেশটির সাধারণ মানুষ।
নীরব রাস্তা, বন্ধ সেলুন, আর লম্বা লাইন ছাড়াই চকলেটের দোকান নিয়েই এবার ঈদের দিন কাটাতে হচ্ছে সৌদি আরবের বাসিন্দাদের। এ বছর সেখানে হচ্ছে না ঈদের জামাতও। পাশের মসজিদ থেকে নামাজের ঘোষণা দেওয়া হলে ঘরে বসেই ঈদের নামাজ পড়ে দেশটির জনগণ। তাছাড়াও এবার ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনলাইনকেই বেছে নিচ্ছেন তারা।
প্রায় একই রকমভাবে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কাতার ও জর্ডানেও ঈদ পালিত হচ্ছে।
এছাড়াও যুক্তরাজ্যের মুসলিম সম্প্রদায়ও এ দিনই ঈদ উৎযাপন করছেন। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশেও সৌদির আরবের সঙ্গে মিল রেখে পালিত হচ্ছে ঈদ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.