নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৩ , ০৮:২৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার। শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি শনিবার সন্ধ্যায় বৈঠকে বসে।
দু'ঘন্টার এ বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের কোনো জায়গা থেকেই চাঁদ দেখা যাবার খবর পাওয়া যায় নি। সুতরাং সোমবার ঈদুল ফিতর পালিত হবে।
মূল চাঁদ দেখা কমিটির সাথে একযোগে প্রতিটি জেলায় একটি করে কমিটি কাজ করে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে সেটি স্থানীয় প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্টদের মাধ্যমে জেলা কমিটির কাছে পৌঁছায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.