নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৩ , ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
রংপুর তারাগঞ্জের ১৩ নামক জায়গায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে রংপুর দিনাজপুর মহাসড়কের ১৩ মাইল নামক জায়গায় একটি দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
নিহতরা হলেন, শরিফুল ইসলাম ও মো. হেলাল উদ্দিন।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, শনিবার দুপুরে রংপুর দিনাজপুর মহাসড়কের ১৩ মাইল নামক জায়গায় একটি দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম ও মোঃ হেলাল উদ্দিন মারা যান।
নিহতরা উপজেলার উত্তর লক্ষ্মীটারী গ্রামের বাসিন্দা। তাদেরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও হেলপার, চালক পালিয়ে গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.