নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২২ , ০২:০৪ পিএম
ছবি: ইন্টারনেট
যে কেউ চাইলে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যেতে পারবেন। তবে এ ক্ষেত্রে নিজস্ব পরিবহন থাকতে হবে। কোন ধরনের গণপরিবহন যাতায়াত করা যাবে না বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার (২২ মে) দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, ঈদ উপলক্ষ কেউ যেন গণপরিবহন ব্যবহার করতে না পারে সে বিষয়ে নজদারি করবে র্যাব। এছাড়া ঈদে দেশের সার্বিক আইনশৃঙ্খলা যেন ঠিক থাকে সেদিকেও সতর্ক আছে র্যাব।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি নিয়ে কেউ কেউ গুজব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কেউ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো তথ্য যাচাই না করে অহেতুক শেয়ার দিয়ে নিজেকে বিপদে ফেলবেন না।
এদিকে আজ শুক্রবার সকাল থেকে ঢাকায় প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট তুলে নেয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.