মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৯ , ১২:৪৫ পিএম

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত ছবি: সিটিজেন নিউজ

মৌলভীবাজারে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯শে মে) সকালে, রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন।

নিহতরা হলেন, বদিউজ্জামান (৪০) ও তার  স্ত্রী আফরোজা মিশু (৩৭)।

পুলিশ জানায়, বড়লেখা থেকে ৩টি পরিবার আজ ভোরে রাজশাহীর উদ্দেশে একটি মাইক্রোবাস নিয়ে যাত্রা করেন। পথে রাজনগর এলাকায় গোবিন্দবাটি নামকস্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্থার পাশে খাদে পড়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস যাত্রীদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে দুইজন মারা যায়।

আহত ৯ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।