নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৮ , ১১:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
হবিগঞ্জের মাধবপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫০ কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (১৮ মে) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান মাধবপুর উপজেলার জগদিশপুর পুরনো তেমুনিয়া মনোরঞ্জন সরকারের ব্যবসাপ্রতিষ্ঠান বিজয় সেন্টারের গোডাউনে অভিযান চালিয়ে এ সাজা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান জানান, সরকারি সিলকৃত বস্তায় ৪৫০ কেজি চাল জব্দ করা হয়। চালগুলো ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির, যা কার্ডধারীদের কাছে বিতরণযোগ্য। মনোরঞ্জন কোনো নিয়োগপ্রাপ্ত ডিলার নন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি চাল মজুদ রাখার দায়ে গুদামের মালিক মনোরঞ্জনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। মনোরঞ্জন বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, সাজাপ্রাপ্ত মনোরঞ্জন সরকার এখন থানায় আছেন। মঙ্গলবার সকালে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.