সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১৮ , ০৩:৪৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ হাজার ৫০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৮ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নান্দিনা কামালিয়া এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়।
উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের এলাকা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৬টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিলো। এসময় ভ্যানগুলো নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন সরকারি চালের বস্তা দেখে চাল বোঝাই ভ্যানগুলো আটকে রাখে। পরে পুলিশ ও ইউএনওকে মুঠোফোনে ফোন দিলে তারা এসে চাল গুলো জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করা হয়।
চালগুলো কোথা থেকে এলো, আর যাচ্ছিলো কোথায় সে ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.