নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৮ , ১১:৫৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (৪৫) এবং আনোয়ার হোসেন (৪০) নামে দু’জন ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে রাণীনগরের বিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় পারইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জানান, সকালে তারা ধান কাটার জন্য মাঠে যাওয়ার পথে বিশিয়া গ্রামের অভয় চন্দ্রের পুকুরে পানি সেচের জন্য টানা বিদ্যুতের পড়ে থাকা তারে পা পড়ে জাহিদুলের।
সে বিদ্যুতায়িত হয়ে পড়ে । তাকে রক্ষার জন্য সঙ্গে থাকা আনোয়ার চেষ্টা করলে সেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে। নিহত দু’জনের বাড়ি বিশিয়া গ্রামে বলে জানা গেছে। খবর পেয়ে লাশ উদ্ধারে গেছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.